সাম্প্রতিক সংবাদ ও নোটিশ

নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপনের মন্দির পরিদর্শন ও মতবিনিময়
প্রকাশিত তারিখ: 26 September, 2026

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপনের মন্দির পরিদর্শন ও মতবিনিময়

শারদীয় দুর্গোৎসব ২০২৬ সামনে রেখে নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির প্রাঙ্গণে আগমন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপন। মন্দির প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও উৎসবের বিভিন্ন দিক নিয়ে নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব তাপস বনিকসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপস্থিত সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে শারদীয় দুর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। পাশাপাশি দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং উপস্থিত সকলের মাধ্যমে এলাকাবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানান। আসন্ন দুর্গোৎসব কে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তাঁর পরামর্শ, সহযোগিতার আশ্বাস ও শুভেচ্ছার জন্য নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শারদীয় দুর্গোৎসব কে কেন্দ্র করে ইতোমধ্যে মন্দির প্রাঙ্গণে উৎসবের প্রস্তুতি চলছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে সকলের অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে উদযাপিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। 🌺 সকলকে শারদীয় দুর্গোৎসব ২০২৬-এর অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। 🙏 জয় মা দুর্গা। প্রচার ও প্রচারণা বিভাগ নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদ নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির 📍 নলচিড়া, গৌরনদী, বরিশাল