সাম্প্রতিক সংবাদ ও নোটিশ

নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির

বিশেষ বিজ্ঞপ্তি ও আন্তরিক আহ্বান।  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার স্পন্সরশিপ / অনুদান আহ্বান
প্রকাশিত তারিখ: 28 September, 2026

বিশেষ বিজ্ঞপ্তি ও আন্তরিক আহ্বান। সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার স্পন্সরশিপ / অনুদান আহ্বান

নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিভাবান শিশু-কিশোর ও প্রতিযোগীদের উৎসাহিত করতে আপনিও হতে পারেন এই মহতী আয়োজনের গর্বিত অংশীদার। আপনার আন্তরিক সহযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া প্রতিটি পুরস্কারে যুক্ত হতে পারে আপনার বিশেষ স্মৃতি বা শুভাকাঙ্ক্ষা: ১. আপনার নিজের অথবা আপনার প্রতিষ্ঠানের নামে। ২. আপনার স্বর্গীয় পিতা-মাতা কিংবা প্রিয় আত্মীয়-স্বজনের আত্মার চিরশান্তি কামনায়। ✨ বিশেষ সুবিধা: আপনার বা আপনার প্রতিষ্ঠানের নাম অথবা আপনার প্রিয়জনদের পুণ্যস্মৃতি পুরস্কারের গায়ে সুন্দরভাবে ব্র্যান্ডিং (নামাঙ্কিত) করে দেওয়া হবে। আসুন, আনন্দ ভাগাভাগি করে এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে পাশে দাঁড়িয়ে এই শারদীয় উৎসবকে আরও অর্থবহ করে তুলি। সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার সমূহ অনুদান হিসেবে প্রদানের জন্য দ্রুত যোগাযোগ করুন। 📞 যোগাযোগ ও বিস্তারিত জানতে: সভাপতি মোবাইল :- +88 01614-657684 সাধারণ সম্পাদক মোবাইল :- +88 01716-153513 প্রচার-প্রচারণা বিভাগ নলচিড়া পূজা উদযাপন পরিষদ