প্রকাশিত তারিখ: 02 October, 2026
গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বাবু তাপস বনিক
নলচিড়া, গৌরনদী, বরিশাল:
নলচিড়া পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বাবু তাপস বনিক গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
তাঁর এই অর্জনে নলচিড়া পূজা উদযাপন পরিষদ এবং নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আমরা আশা করি, তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে গৌরনদী উপজেলার পূজা উদযাপন পরিষদের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সুন্দরভাবে পরিচালিত হবে।
বাবু তাপস বনিকের আগামী দিনের পথচলা সফল ও কল্যাণময় হোক—এই শুভকামনা রইল।
প্রচার-প্রচারণা বিভাগ
নলচিড়া পূজা উদযাপন পরিষদ