প্রকাশিত তারিখ: 25 October, 2026
নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের শারদীয় দুর্গোৎসব ২০২৬ সফল সমাপ্তি: সভাপতি তাপস বণিকের কৃতজ্ঞতা বার্তা প্রকাশ
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়াস্থ নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির প্রাঙ্গণে নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের আয়োজনে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসব ২০২৬।
উৎসবের সফল সমাপ্তিতে নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস বণিক একটি আনুষ্ঠানিক শুভেচ্ছা ও ধন্যবাদ বার্তা প্রকাশ করেছেন।
বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবের এই সফল আয়োজনের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে পূজা উদযাপন পরিষদের সকল সদস্য, ভক্তবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, স্থানীয় প্রশাসন এবং নলচিড়ার সর্বস্তরের জনগণের ঐকান্তিক সহযোগিতার ফলেই এই মহোৎসব সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, শারদীয় দুর্গোৎসব সফল আয়োজনের ফলে এই উৎসবের আনন্দ ও উদ্দীপনা যেন সকলের জীবনে চিরস্থায়ী হয় এবং মায়ের আশীর্বাদ যেন সবার জীবনে অটুট থাকে। মা দুর্গার বিদায়লগ্নে মন বিষণ্ণ হলেও মায়ের আশীর্বাদ সর্বদা যেন ভক্তদের সঙ্গে থাকে। আগামী বছর পুনরায় শারদীয় দুর্গোৎসবে সকলে যাতে এক হয়ে আনন্দ উদযাপনে শামিল হতে পারেন, সেই প্রত্যাশা ও প্রার্থনাও ব্যক্ত করা হয়। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
প্রচার ও প্রকাশনা বিভাগ
নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদ
নলচিড়া, গৌরনদী, বরিশাল।