প্রকাশিত তারিখ: 13 August, 2026
2026 দুর্গাপূজার মহাসপ্তমীতে সুরের মূর্ছনা ছড়াবেন সংগীত শিল্পী নিতু বালা
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এক জমকালো সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ১৮ অক্টোবর ২০২৬ (রবিবার), পূজার মহাসপ্তমীর দিন নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির প্রাঙ্গণে এই উৎসবমুখর সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ভক্ত ও শ্রোতাদের সুরের আবহে মাতিয়ে তুলতে সঙ্গীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় বাউল সংগীত শিল্পী নিতু বালা।
অনুষ্ঠানটি সফল করতে নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আনন্দঘন পরিবেশে মায়ের আরাধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শারদীয় উৎসবকে স্মরণীয় করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।