প্রকাশিত তারিখ: 01 September, 2026
দুর্গাপূজা ২০২৬: মহাঅষ্টমীতে নলচিড়া মন্দিরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পীরা
প্রচার ও প্রচারণা বিভাগ কর্তৃক প্রকাশিত
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীর নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১৯ অক্টোবর ২০২৬, সোমবার মহাঅষ্টমীর দিন সন্ধ্যা ৭টা থেকে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস অনিক, কাজী মৌমিতা ও পলাশ। পাশাপাশি সংগীত পরিবেশনায় থাকছে Blus Tune ব্যান্ড।
দুর্গাপূজার ধর্মীয় আয়োজনের পাশাপাশি ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আয়োজকদের পক্ষ থেকে সকল ভক্ত ও দর্শনার্থীকে সপরিবারে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানের তথ্য:
📅 তারিখ: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার
🎉 অনুষ্ঠান: মহাঅষ্টমী সাংস্কৃতিক অনুষ্ঠান
🕖 সময়: সন্ধ্যা ৭টা থেকে
🎤 শিল্পী: জেমস অনিক, কাজী মৌমিতা ও পলাশ
🎸 ব্যান্ড: Blus Tune
📍 স্থান: নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির, নলচিড়া, গৌরনদী, বরিশাল।
আয়োজনে:
নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদ
🌺 জয় মা দুর্গা। 🌺