শারদীয় দুর্গাপূজা ২০২৭

মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত দুর্গাপূজার গুরুত্বপূর্ণ পূজা, অনুষ্ঠান ও পঞ্জিকাভিত্তিক সময়সূচী

নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির, গৌরনদী, বরিশাল-এ শারদীয় দুর্গাপূজা ২০২৭-এর বিস্তারিত সময়সূচী নিচে দেওয়া হলো।

শারদীয় দুর্গাপূজা ২০২৭

দুর্গাপূজার পূজা ও অনুষ্ঠানসূচী

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৭ উপলক্ষে পঞ্জিকাভিত্তিক পূজা, অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সময়সূচী।

শারদীয় দুর্গাপূজা

২০২৭

মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত দুর্গাপূজার গুরুত্বপূর্ণ পূজা, অনুষ্ঠান ও পঞ্জিকাভিত্তিক সময়সূচী এখানে প্রদান করা হলো।

৭
প্রধান তিথি
৫–১০
অক্টোবর
পঞ্জিকাভিত্তিক সময়সূচী

পূজার দিন ও সময়সূচী

বিস্তারিত জানতে প্রতিটি দিন খুলুন

দেবীপক্ষের পুণ্য সূচনা, প্রাতঃকালে তর্পণ ও চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আবাহন।

বোধনের পূর্ব প্রস্তুতি, আনন্দময়ী মায়ের আগমনী বার্তা ও মন্দির প্রাঙ্গণ সুসজ্জিতকরণ।

বোধন ও কল্পারম্ভ

সকাল ৯:০০ ঘটিকার মধ্যে

শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সম্পন্ন। সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।

নবপত্রিকা প্রবেশ (কলাবউ স্নান) ও সপ্তমী পূজা

পূর্বাহ্ন ৯:৩০ ঘটিকার মধ্যে

সকালে নবপত্রিকা প্রবেশ (কলাবউ স্নান ও স্থাপন), সপ্তমী বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান। মধ্যরাত্রে দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা অনুষ্ঠিত হবে।

কুমারী পূজা ও অঞ্জলি

পূর্বাহ্ন ৯:৩০ ঘটিকার মধ্যে

মহাষ্টমীর বিহিত পূজা এবং ভক্তবৃন্দদের সমবেত অঞ্জলি প্রদান। মধ্যাহ্নে ঐতিহ্যবাহী কুমারী পূজা ও মহা প্রসাদ বিতরণ।

সন্ধিপূজা, মহানবমী পূজা ও মহাযজ্ঞ

অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে ১০৮টি প্রদীপ প্রজ্জ্বলন সহকারে ঐতিহাসিক সন্ধিপূজা। এরপর মহানবমী বিহিত পূজা ও বিশ্বশান্তি কামনায় বিশেষ হোমযজ্ঞ সম্পন্ন হবে।

সিঁদুর খেলা ও বিসর্জন

সকাল ৯:০০ ঘটিকার মধ্যে

দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন। অতঃপর মা দুর্গাকে বিদায় জানিয়ে সিঁদুর খেলা, শান্তিবারি গ্রহণ এবং শোভাযাত্রা সহকারে ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন।

মন্দিরের অবস্থান

নলচিড়া নিম্ন নবদ্বীপ, গৌরনদী, বরিশাল

Google Maps অনলাইন ডোনেশন যোগাযোগ