নলচিড়া নিম্ন নবদ্বীপ
শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির
শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের ঐতিহ্যবাহী সার্বজনীন হরি ও দুর্গা মন্দির
আজকের অমৃত বাণী
"তুমি কেবল কর্মের উপরই অধিকারী, কর্মফলের উপর কখনও নয়। কর্মফল যেন তোমার উদ্দেশ্য না হয়।"
— শ্রীমদ্ভগবদ্গীতা (দ্বিতীয় অধ্যায়, শ্লোক ৪৭)
আমাদের মন্দির সম্পর্কে
নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের একটি ঐতিহ্যবাহী সার্বজনীন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসাহ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এখানে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়।
মন্দিরটি শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়; এটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষের মিলন, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
আমাদের মন্দিরের জমি দাতা সদস্য বাবু অলোক বনিক ও বাবু শান্তি রঞ্জন অধিকারী। মন্দিরের মূল ভবন নির্মানে দাতা সদস্য বাবু বঙ্কিম বনিক (বাবু) এবং বাবু তাপস বনিক মন্দির সংস্কার, উন্নয়ন ও প্রধান প্রবেশ দ্বার নির্মানে দাতা সদস্য।
শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৬
নলচিড়া মন্দির প্রাঙ্গণে মহা সমারোহে অনুষ্ঠিতব্য আগামী দুর্গাপূজার কাউন্টডাউন
00
দিন00
ঘণ্টা00
মিনিট00
সেকেন্ডশ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৬
নলচিড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য
তারিখ: ১৬ অক্টোবর – ২১ অক্টোবর ২০২৬
মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পূজা, অনুষ্ঠান ও পঞ্জিকাভিত্তিক বিস্তারিত সময়সূচী দেখুন।
দুর্গাপূজা ২০২৬-এর বিস্তারিত সময়সূচী দেখুনসাম্প্রতিক সংবাদ
সব সংবাদ দেখুন →গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বাবু তাপস বনিক
নলচিড়া, গৌরনদী, বরিশাল: নলচিড়া পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বাবু তাপস বনিক গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে নলচিড়া পূজা উদযাপন পরিষদ এবং নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছ...
বিস্তারিত পড়ুন
বিশেষ বিজ্ঞপ্তি ও আন্তরিক আহ্বান। সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার স্পন্সরশিপ / অনুদান আহ্বান
নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিভাবান শিশু-কিশোর ও প্রতিযোগীদের উৎসাহিত করতে আপনিও হতে পারেন এই মহতী আয়োজনের গর্বিত অংশীদার। আপনার আন্তরিক সহযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া প্রতিটি প...
বিস্তারিত পড়ুন
ফটোগ্যালারি
সব ছবি দেখুন →
ভিডিও গ্যালারি
সব ভিডিও দেখুন →
নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দির এ শা...
সাধারণ
দুর্গাপূজা প্রস্তুতি ২০২৬ | প্রতিমা তৈরির কাজ চলছে 🙏 |...
সাধারণ
বিজয় দশমী ২০২৫
অনুষ্ঠানমন্দির উন্নয়নে আর্থিক অনুদান
আপনার সামান্য সহযোগিতাও মন্দিরের পূজা, সংস্কার, উন্নয়ন ও ধর্মীয়-সামাজিক কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনার অনুদান, মন্দিরের ভবিষ্যৎ
ধর্মীয় ও সামাজিক সেবায় আপনার সহযোগিতামন্দিরের পূজা-পার্বণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পূজা ও ধর্মীয় অনুষ্ঠান
দুর্গাপূজা, নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনমন্দির উন্নয়ন
সংস্কার, রক্ষণাবেক্ষণ ও অবকাঠামো উন্নয়নসামাজিক কার্যক্রম
সমাজসেবামূলক উদ্যোগ ও মানবকল্যাণপ্রসাদ বিতরণ
ভক্ত ও আগত অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণবাংলা কিউআর (Bangla QR) এর সুবিধা
আপনার অনুদান একটি পবিত্র কাজে, একটি সুন্দর আগামীর জন্য।
অনুদান প্রদানের মাধ্যম
Bangla QR স্ক্যান অথবা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অনুদান দিন
অগ্রণী ব্যাংক পিএলসি
Agrani Bank PLCযাতায়াত নির্দেশিকা ও অবস্থান
নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরে আসার সহজ পথ এবং গুগল ম্যাপে এর ভৌগোলিক অবস্থান নিচে দেওয়া হলো।
কীভাবে আসবেন?
সড়কপথে (বাসে)
ঢাকা (গাবতলী/সায়েদাবাদ) থেকে বরিশালগামী যেকোনো বাসে (যেমন: সাকুরা, হানিফ, গ্রীন লাইন) উঠে বরিশালের গৌরনদী/মহিলাড়া নেমে সেখান থেকে ইজিবাইক, বাইক, সিএনজি, ভ্যান ও রিক্সা যোগে ১০-২০ মিনিটে মন্দিরে পৌঁছাতে পারবেন।
নদীপথে (লঞ্চে)
ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশালগামী লঞ্চে উঠে বরিশাল লঞ্চঘাট নামুন। বরিশাল লঞ্চঘাট থেকে বাসস্টান্ডে এসে লোকাল বাসে মাহিলাড়া/গৌরনদী নেমে ইজি বাইক, বাইক, সিএনজি, ভ্যান ও রিক্সা যোগে সরাসরি নলচিড়া মন্দির প্রাঙ্গণে যাওয়া যায় (ঐতিহ্যবাহী নলচিড়া বাজার সংলগ্ন)।